ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে বেপরোয়া মারসা বাসের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

এম এস শ্রাবন মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে বেপরোয়া মারসা বাসের ধাক্কায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্য হয়েছে। ঝরে গেলো আরেকটি তাজা প্রান, চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কে দূর্ঘটনায় প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ হাবিব।

বৃহস্পতিবার(১১ জানুয়ারি)২০২৪ খ্রিঃ বিকেল ৩ ঘটিকার সময় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার পার্শ্ববর্তী উপজেলা লোহাগাড়া উপজেলার চুনতি জানগালিয়া মাজারের প্রধান সড়কের সামনে(মারসা বাস – মটরসাইকেল এর মুখামুখি সংঘর্ষে এ-ই দুর্ঘটনা ঘটে।
বাইকের চালক স্পটে মৃত্যুবরণ করে এবং তারসাথে থাকা আরেক বন্ধু আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
মৃত মোঃহাবিব লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের কুলপাগলী নামক এলাকার বাবুলের ছেলে। সে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এ অধ্যায়নরত ছিল।

লেখক