ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ইয়াবাসহ আটক ১

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১০ জানুয়ারি) রাত আটটার দিকে গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মো. সেন্টু কাজী (৩৫)। তার বাবার নাম স্বপন কাজী। সেন্টু কাজীর বাড়ি গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়ার গোরস্থান রোড এলাকায়।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দৌলতদিয়ার চেয়ারম্যানের গলির আইয়ুব আলী খানের বাড়ির সামনে হতে একজনকে আটক করা হয়। আটকের পর দেহ তল্লাশি চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ২১ হাজার টাকা।
তিনি আরও জানান, আটক ব্যক্তির নামে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। তার নামে আরও দুইটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

লেখক