মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
পার্বতীপুরে জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি ও ওয়াকার্স পাটির কেন্দ্রীয় নেতা রবীন্দ্রনাথ সরেন বার্ধক্য জনিত কারনে পরলোকগমন করেছেন।
গতকাল (শুক্রবার) রাত ১টা ৫ মিনিটের সময় জাতীয় অদিবাসী পরিষদের সভাপতি ও ওয়াকার্স পাটির কেন্দ্রীয় নেতা রবীন্দ্রনাথ সরেন (৭০), পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারোকোনা আদিবাসী পল্লীর নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ শনিবার দুপুরে আদিবাসী পল্লীর বারোকোনা গ্রামে পারিবারিক শ্মশানে তাকে দাহ করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী- ১ পুত্র ও ১ কন্যা সহ অনেক শুভাকাঙ্খী ভক্ত ও গুরুজন রেখে যান। মৃত্যুকালে তার বসয় হয়েছিলো ৭০ বছর। আদিবাসী পল্লীতে প্রতি বছরের বাহা উৎসবে থাকতো তার সরব উপস্থিতি। এই উৎসবে উত্তরের জেলাগুলো থেকে ভক্তরা অংশ নিতো এবং ভারত থেকে আদিবাসী সংগীত শিল্পী ও নিত্য শিল্পীরাও সমবেত হতো। তার স্ত্রী বাসন্তী মূর্মু বাহা উৎসব পূজা উৎযাপন পরিষদের আহবায়ক এর দায়িত্ব পালন করে আসছেন। তার মৃত্যুতে পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও গ্রামবিকাশ কেন্দ্রের পক্ষ থেকে পুুষ্প শ্রদ্ধাঞ্জলি অর্পন ও উপজেলা জাসদ (ইনু) ওয়ার্কাস পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।