ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজা ও একটি পিকআপসহ এক যুবক আটক

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ মোঃ কাওছার হোসেন (২১) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে। আটক কাওছার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মির্জানগর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।
সোমবার (১৫ জানুয়ারি ২০২৪) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মোহাম্মদ ইলিয়াস খান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে ভিতিতে সোমবার রাত ২.৩০ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে রাস্তার উপরে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ন-১২-২৬১৮
একটি হলুদ রংয়ের পিকআপে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেনকে আটক করা হয়। সে সময় পিকআপ, ১৩ হাজার টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয় ও উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

লেখক