ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে তিন মামলার আসামি ইয়াবাসহ আটক

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে তিন মামলার আসামিকে ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। রোববার (১৪ জানুয়ারি ) গোয়ালন্দঘাট থানার দৌলতদিয়া এলাকা হতে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম মো. হযরত আলী মোল্লা (৩০)। তার বাবার নাম মো. সাত্তার মোল্লা। হযরত আলীর বাড়ি গোয়ালন্দ ঘাট থানার সাহাজুদ্দিন বেপারীপাড়া গ্রামে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দঘাট থানার দৌলদিয়ার গোলজার হোসেনের বোডিংয়ের সামনে হতে হযরত আলী নামে এক যুবককে আটক করা হয়। আটকের পর দেহ তল্লাশি করে একশ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা।
তিনি আরও জানান, আটক ব্যক্তির নামে আদালতে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। তার নামে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

লেখক