ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে লরি-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোঃ আল-আমীন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের ঘাটাইলে তেলবাহী লরি ও মাহিন্দ্রার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি)রাত সাড়ে ৮টার দিকে টাঙ্গাইল-ময়মেনসিংহ মহাসড়কের উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পোড়াবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঘাটাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সুজন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শফিকুল ইসলাম। তার বাড়ি জেলার ধনবাড়ী উপজেলা সদরে। তিনি ঘাটাইলে বেসরকারি সংস্থা আশা’র ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানায়, বৃহস্পতিবার রাতে তেলবাহী একটি লরি ময়মনসিংহের দিকে যাওয়ার পথে মহাসড়কের পোড়াবাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি মাহিন্দ্রার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন। তাদের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লেখক