ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালিয়াহরিপুরে পুর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধণ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নে কালিয়া পূর্বপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে রেজাঊল করিমের পুকুরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে।সরেজমিনে গিয়ে জানা যায়,শুক্রবার (১৯ জানুয়ারী ২০২৪ইং) তারিখে সকাল ৮.৩০ মিনিটের দিকে কালিয়াহরিপুর ইউনিয়নের কালিয়া পূর্বপাড়া গ্রামের মৃত হাজী মো: রকিবুল হোসেন এর পুত্র মো: রেজাউল করিম (৪১) এর নিজস্ব জমিতে পুকুরে প্রায় লক্ষাধিক টাকার মাছ মরে ভেসে উঠে। মাছ মরে ভেসে ওঠার সাথে সাথে কান্না কণ্ঠে রেজাউল করিম বলতে থাকেন, বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়া উত্তরপাড়ার নজির সেখ এর পুত্র আবু হানিফ (৩৬) এর ০১৭৭৭৫৮৯৬৭৪ নাম্বার মোবাইল যোগে আমাকে কালিয়া রেলক্রসিং নামক স্থানে আসতে বলে আমি রেল ক্রসিং এর স্থানে আসলে আবু হানিফ তাকে বলে শুষ্ক মৌসুম, পুকুরের মাছগুলো মেরে বিক্রি করে দে। মাছ বিক্রির করার পর পুকুরে আর আসতে পারবি না। এই পুকুর আমি চাষ করব। তুই পুকুর থেকে সরে যাবি। রেজাঊল করিম সাফসাফ আবু হানিফ কে বলে দেয়, পুকুর আমার সম্পত্তি। আমি পুকুরে মাছ চাষ করব, আর পুকুরের মাছও বিক্রি করব না। তখন আবু হানিফ, রেজাঊল করিমকে বলে, পুকুরের মাছ যদি না মেরে চলে যাস, তাহলে তোর সাথে সাথে তোর মাছগুলো বিষ দিয়ে মেরে ফেলব।
উল্লেখ্য, ৫০ শতক পুকুর নিয়ে রেজাউল করিম এর সাথে আবু হানিফ এর দীর্ঘদিন শত্রুতা চলে আসছে। এই পুকুরটি কিছু অংশ রেজাউল করিম এর পৈতৃক সম্পত্তি, কিছু অংশ রেলের সম্পত্তি।

লেখক