ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বিএনপির কালো পতাকা মিছিল

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে সংসদ বাতিল সহ ১ দফা দাবী আদায়ের লক্ষে আলোচনা সভা ও কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে জানুয়ারি শুক্রবার দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা ও কালো পতাকা মিছিলের আয়োজন করে জেলা বিএনপি।

জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. কামরুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল করিম শিকদার পিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, কালুখালী উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান খান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ মেহেদী হাসান তোতা প্রমুখ। এসময় জেলা বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহণে আলোচনা সভা শেষে কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে প্রধান সড়কে এসে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

লেখক