ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ঝিনাইগাতীর বণিক সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত

আতিকুর, ঝিনাইগাতী ( শেরপুর ) প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সর্ববৃহৎ ব্যবসায়ী সংগঠন ক্ষুদ্র বণিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ঝিনাইগাতী ক্ষুদ্র বনিক সমবায় সমিতির ৮টি পদের বিপরীতে ১৭ জন প্রাথী নির্বাচনে সরাসরি ভোটে অংশগ্রহণ করছে।

২৭ জানুয়ারি শনিবার সকাল ১০টা থেকে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ১১৮০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উপজেলা সমবায় কার্যালয় সুত্রে জানা গেছে, এ নির্বাচনে ৮টি পদের মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩জন, যুগ্ন সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং সদস্য পদে ৭জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছে। সাধারণ সম্পাদক পদে ইতিপুর্বেই বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয় লাভ
করেন,আসাদুজ্জামান আতা।

নির্বাচনটি অবাধ, সুষ্ট ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে পুলিশের সহায়তা নিয়ে প্রিজাইডিং অফিসারের দ্বায়িত পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান।

লেখক