ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

প্যালেস্টাইনের গাজায় শিশু হত্যা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বার্ষিক সাংস্কতিক প্রতিযোগিতা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলা পর্যায়ের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে প্যালেস্টাইনের গাজায় শিশু হত্যা বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও বার্ষিক সাংস্কতিক প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে শহরের প্রাণকেন্দ্র মুজিব সড়কে অবস্থিত হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধ নয় শান্তি চাই- অস্ত্র মুক্ত বিশ্ব চাই, এই শ্লোগানকে সামনে রেখে প্যালেস্টাইনের গাজায় শিশু হত্যা বন্ধের দাবি যানানো হয়। শেখ রাসেল শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজল-এ-খোদা লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. কে. এম হোসেন আলী হাসানসহ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মো. আব্দুস সাত্তার। বক্তারা অবিলম্বে প্যালেস্টাইনে হামলা বন্ধের দাবি জানান। সমাবেশে শেষে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সে সময় বিশিষ্ট ব্যবসায়ী এসএম মুসা, সিরাজগঞ্জ পৌর ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ হান্নান,সততা সমবায় সমিতি লিমিটেড পরিচালক নুরুল ইসলাম টেক্কা সহ অনুষ্ঠানে সকল শিক্ষক, অভিভাবক ও শির্ক্ষ্থীরা উপস্থিত ছিলেন।

লেখক