ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে শিক্ষার্থীদের সাইকেল উপহার

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে রাবেয়া-কাদের ফাউন্ডেশনের উদ্যোগে ৪ জন শিক্ষার্থীকে বাই সাইকেল প্রদান করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে রাবেয়া কাদের-পাঠাগারে শিক্ষার্থীদের মাঝে এই সাইকেল প্রদান করা হয়।
সাইকেল প্রদান উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন রাবেয়া কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম, ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, রাজবাড়ী সরকারি আর্দশ মহিলা কলেজের ব্যবস্থপনা বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবীব হাসু, কবি খোকন মাহমুদ প্রমুখ।

এসময় রাবেয়া কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নজরুল ইসলাম বলেন, রাবেয়া কাদের ফাউন্ডেশনের উদ্যোগে রাবেয়া-কাদের পাঠাগার গড়ে তোলা হয়েছে। এখানে শিক্ষার্থীদের বিনা মূল্যে আর্ট ও সংগীত শেখানো হয়। পাঠাগারে যে সকল শিক্ষার্থী আসে তারা কোন না কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করে। তারা যাতে তাদের পড়ালেখাকে আরও বেগবান করতে পারে সেকারণেই এই সাইকেল প্রদান করা হচ্ছে।

লেখক