ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ী গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলার গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন হয়েছে।

২৮ শে জানুয়ারি রবিবার দুপুরে গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এর বিভাগীয় পর্যায়ের ফাইনাল খেলা আয়োজন করা হয়।

ফাইনাল খেলায় রাজবাড়ী সদর উপজেলার ১০ নং গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল গাজীপুর জেলার কালিয়াকৈরের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ৩-১ গোল করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

খেলা দেখতে এবং খেলোয়ারদের উৎসাহিত করতে গোপালগঞ্জের শেখ কামাল স্টেডিয়ামে যান, রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহিন্দ্র কুমার মন্ডল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার, কোচ হাবিবুর রহমান, মোঃ মোকছেদুর রহমান মমিন, ফারুক পাটোয়ারী সহ অন্যান্য শিক্ষাকর্মকর্তা ও গোদার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকসহ অন্যান্যরা।

লেখক