ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

একই পরিবারের ৩ জনকে জবাই করে হত্যা

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরের বারোয়ারি বটতলা মহল্লার নিজ ফ্লাটে একই পরিবারের তিনজন কে জবাই করে হত্যা করা হয়েছে। গত দুদিন যাবত নিহতর স্বজনরা অনেক খোঁজা খোঁজা করে ও তাদের নাম্বারে ফোন দিলে ফোন বাজে রিসিব করে না এমত অবস্থায় স্বজনরা খোঁজ না পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশ সোমবার দিবাগত রাত ৩ ঘটিকার দিকে তালা ভেঙ্গে মেঝেতে ও বিছানায় তাদের লাশ দেখতে পায়। নিহতরা হলেন কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তাঁর স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হত্যাকারীরা পরিকল্পিত ভাবে গোপনে তাদের কে হত্যা করে ফ্লাটে তালা লাগিয়ে দিয়ে যায়। পুলিশ ও র‌্যাব ফ্লাটটি ঘিরে রেখেছে।
তাড়াশ থানার ওসি ( তদন্ত) মো: নূরে আলম বলেন, নিহতের স্বজনরা জানায়, তাদেরকে গত দুইদিন ধরে না পেয়ে স্বজনরা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে বাসায় গিয়ে বাইরে থেকে তালা ঝোলানো দেখতে পেয়ে পুলিশ কে খবর দিলে, পুলিশ তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পায় তাদের কে কুপিয়ে ও জবাই হত্যা করা হয়েছে।
স্বজনদের ধারনা রবিবারের রাত থেকে সোমবার দিনের কোন এক সময়ে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

লেখক