ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে বি এনপির কালো পতাকা মিছিল

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা বি এনপি ও অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৩০ জানুয়ারি সকাল ১১টা ৩০ ঘটিকায় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে-এ কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে অবস্থিত উপজেলা বি এনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে থেকে কালো পতাকা মিছিল বের হয় এসময় পুলিশি বাধায় দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা বি এনপির সদস্য সচিব মোঃ আব্দুল সালাম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বি এনপির আহবায়ক মোঃ ছামছুল হাসান ছামছুল।

এছাড়াও উক্ত কালো পতাকা মিছিলে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বি এনপি ও এর সকল অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা বি এনপির আহবায়ক মোঃ ছামছুল হাসান ছামছুল দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকল স্তরের নেতা কর্মীদের কে রাজপথে সক্রিয় ভুমিকা পালনের জন্য আহবান জানান।

লেখক