ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

সাদুল্লাপুর কৃষি অফিসের উদ্যোগে পার্টনার প্রকল্পের আওতায় প্রদর্শনীয় উপকরণ বিতরণ 

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় প্রদর্শনীয় উপকরণ বিতরণ করা হয়।

৩০ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার ৬টি গ্রুপে ৩৬ জন কৃষকদের মাঝে বিনা ২৫ বীজ, বীজ সংরক্ষণ পাত্র, ইউরিয়া, ডি এ পি, পটাশ, দস্তা,জীবসাম, বোরন, পাইপ, ছত্রাকনাশক ও কীটনাশক, সাইনবোর্ড, পাতির,সাবাব উপকরণ বিতরণ করা হয়।

এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মতিউল আলম এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ খোরশেদ আলম, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি গাইবান্ধা, কৃষিবিদ মোঃ মাহবুব আলম বসুনিয়া উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার, মোঃ আব্দুর রব সরকার, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার এছাড়াও বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার গণ উপস্থিত ছিলেন।

লেখক