ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

আত্রাইয়ে ইফাঃ জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত ২০২৪

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

আত্রাইয়ে ইফাঃ জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা অনুষ্ঠিত ২০২৪। নওগাঁর আত্রাইয়ে ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনেমআজ মঙ্গলবার ৩০ জানুয়ারি ২০২৪ সকাল ১০ ঘটিকায় উপজেলা মসজিদে মোঃ আবুল হোসেনের এমসি এর সঞ্চলনায় ও মোসাঃ মল্লীকা খাতুন ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই, এর সভাপতিত্বে সমন্বয় সভা ও জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

এতে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের সকল শিক্ষক, শিক্ষিকা কেয়ারটেকারগণ উপস্থিতি ছিলেন৷ এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই  উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম। উপস্থিত ছিলেন মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক জিসি, মোঃ রেজাউল ইসলাম জিসি, মাওলানা মোঃ আব্দুল জলিল জিসি, ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই, আত্রাই প্রেসক্লাবের অর্থ ও দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ, আত্রাই ইসলামিক ফাউণ্ডেশন সভাপতি শিক্ষক সমিতি, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আব্দুল হাই আল হাদি সাধারণ সম্পাদক শিক্ষক সমিতি ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই।

প্রধান অতিথি বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারিদের মাঝে পুরস্কার তুলেদেন।

প্রধান অতিথির বক্তব্যে সঞ্চিতা বিশ্বাস বলেন বিভিন্ন আপনারা জুম্মা নামাজের পুর্বে খুতবার আগে সবাই কে আপনারা বলবেন কোন প্রকার যেন কোথাও অপ্রীতিকর কোন ঘটনা না ঘটে এ বিষয়ে সবাই সতর্ক থাকতে বলবেন ,আমরা আল্লাহর হুকুম মেনে চলবো,আমরা সবাই অংশ গ্রহণ করবো,সমাজে বাল্যবিবাহ, মাদকাসক্ত, ইভটিজিং, জঙ্গীবাদ দুর করার জন্যে চেষ্টা করিবো, এছাড়াও বিভিন্ন দিক নিয়ে নিয়ে আলোচনা করেন এবং এই বিষয়ে সবাইকে সচেতন করতে
সকল শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহবান জানান তিনি৷

অনুষ্ঠানটিতে দেশবাসীর শান্তি কল্যান কামনা ও সকল বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়ার মাধ্যমে সমাপ্ত করা হয়।

লেখক