ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

রাজবাড়ীতে সড়ক দূর্ঘটনায়, বিয়ে বাড়ি শোকের মাতম 

রাজবাড়ী প্রতিনিধি ঃ
রাজবাড়ীতে ট্রাক চাপায় দুই ভাই নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন বড় ভাই মনিরুল ইসলাম মমিন আর ছোট ভাই সাইফুল ইসলাম সুমন। তারা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামের মোকছেদ আলী সরদারের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার  মেঝ ভাই শামীম আর শুক্রবার ছোট ভাই সুমনের বিয়ে। দুই জনের বৌভাত শনিবার এক সাথে হবে। এজন্য বাড়িতে বিয়ের গেট, পান্ডেল, আলোক সজ্জ্বাও করা হয়েছে। দুই ভায়ের বিয়ে উপলক্ষে  ময়মনসিংহ থেকে ফিরছিলেন বড় ভাই মমিন। মধ্যরাতে ছোট ভাই সুমন তাকে দৌলতদিয়া ঘাট থেকে আনতে যায় মোটরসাইকেলে। ফেরার পথে বুধবার দিবাগত রাত ১২টার দিকে  ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার মকবুলের দোকান এলকায় ইট ভাটার মাটি টানা ট্রাকের চাপায়  বড় ভাই মনিরুল ইসলাম মমিন আর ছোট ভাই সাইফুল ইসলাম সুমন নিহত হয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহত দুজনের বাড়ী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের কদমতলা গ্রামে।
নিহতদের ফুফাতো ভাই বিল্লাল শেখ বলেন, দুই ভাইয়ের বিয়ে উপলক্ষে বাড়ীতে আত্মীয় স্বজনের ভীর রয়েছে। বিয়ের সব আয়োজন শেষ হয়েছে। আজ মমিনের বিয়ে আর কালকে সুমনের। শনিবার বৌভাত হবে। কিন্তু ঘাতক ট্রাক সব শেষ করে দিয়েছে। বিয়ে বাড়ী শোকের বাড়ীতে পরিনত হয়েছে।
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার ওসি  মো. আব্দুল হালিম ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত ওই দুই ভাইয়ের মরদেহ উদ্ধার ও সংশ্লিষ্ট ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

লেখক