ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

রাজবাড়ীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর শুভ জন্মদিন পালন

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর শুভ জন্মদিন পালন করা হয়েছে।

৩ ফেব্রুয়ারী শনিবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দোয়া মাহফিল ও ফুলেল শুভেচছা বিনিময়ের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। এসময় জেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একে একে কাজী ইরাদত আলীর হাতে তুলে দেয়া হয় ফুলেল। কাটা হয় একাধিক কেক এবং মিষ্টিমুখ করানো হয়।

শুভ জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি একেএম শফিকুল মোরর্শেদ আরুজ, ফকরুজ্জামান মুকুট, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল আজম মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাডঃ শফিকুল হোসেন শফিক, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাড উজির আলী শেখ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, এসএম নওয়াব আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সি, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার নজরুল ইসলাম,  সাবেক মেয়র শেখ মোঃ নিজাম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মোঃ ফরিদ আলী মোল্লা, সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অন্যান্য সহযোগি সংগঠনের নেতা-কর্মী, রাজবাড়ী বাস মালিক গ্রুপ, চেম্বার অফ কমার্স, চাউল বাজার, কাপড় বাজারের নেতৃবৃন্দসহ অন্যান্যরা।

লেখক