ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

গাইবান্ধায় ২৯৩ বোতল বিদেশী মদসহ ডিবি পুলিশের হাতে মাদক কারবারী গ্রেফতার 

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ফুলছড়ি থানাধীন এরেন্ডাবাড়ী  ইউনিয়নের অন্তগর্ত ১নং ওয়ার্ডের পশ্চিম জিগাবাড়ী দুর্গম চরাঞ্চল হতে বিভিন্ন ব্রান্ডের ২৯৩ (দুইশত তিরানব্বই) বোতল বিদেশী মদ উদ্ধারসহ একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।

জেলা পুলিশের আয়োজনে এক প্রেস বিফ্রিংএ জানা যায়, গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর দিক নির্দেশনা মোতাবেক ডিবি ওসি মোখলেছুর রহমান সরকারের তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি চৌকস দল নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ৪ ফেব্রুয়ারী রবিবার সাড়ে নয়টার সময় ফুলছড়ী থানাধীন ০৬নং এরেন্ডাবাড়ী ইউপির অন্তগর্ত ১নং ওয়ার্ডের পশ্চিম জিগাবাড়ী গ্রামস্থ পশ্চিম জিগাবাড়ীর চরে জনৈক মোঃ আব্দুল হামিদ ডাক্তার এর ছেলে আব্দুস সোবহান নাড্ডু (৪২), এর বসতবাড়ির আঙ্গীনার/উঠান সংলগ্ন গোয়াল ঘরের পাশে খড়ের গাঁদার মধ্যে থাকা মোট ৯ টি বস্তায় বিভিন্ন ব্র্যান্ডের ২৯৩ বোতল বিদেশী মদ, আসামী মোঃ আব্দুস সোবহান নাড্ডু দখল ও হেফাজত থেকে উদ্ধারসহ ০১ (এক) জনকে গ্রেফতার করা হয়। ঘটনার সহিত অন্য কেহ জড়িত আছে কিনা সে ব্যাপারে আসামীকে জিজ্ঞাসাবাদ অব্যহত আছে। আসামীর বিরুদ্ধে ফুলছড়ী থানা নিয়মিত মামলা নং-০১, তারিখ-০৪/০২/২০২৪ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(গ) রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ১টি হত্যা মামলা, ১টি খুনসহ ডাকাতি মামলা, ১টি ডাকাতি মামলা ও মারামারির ২টি মামলাসহ মোট ৫ টি মামলা বিচারাধীন রয়েছে।

৫ ফেব্রুয়ারী সোমবার এক প্রেস বিফ্রিং এ বিস্তারিত তুলে ধরেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন। এসময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতির্ময় গোপ (বিপিএম), ডিবি ওসি মোঃ মোখলেছুর রহমান সরকার , সদর থানার অফিসার ইনর্চাজ মোঃ মাসুদ রানা, জেলা গোযেন্দা শাখার পুলিশ পরিদর্শক বদরুজ্জামান মোল্লা গাইবান্ধাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

লেখক