ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

নওগাঁর আত্রাইয়ে হত্যা মামলার পলাতক পাঁচ আসামী গ্রেফতার

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর আত্রাইয়ের হত্যা মামলার পলাতক পাঁচ আসামীকে আত্রাই থানা পুলিশ গ্রেফতার করেছে। আত্রাই থানার ওসি মোঃ জহুরুল ইসলাম ও এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাম মোহাম্মদ জানান, নওগাঁ জেলা পুলিশ সুপার দিক নির্দেশনায়।

তথ্য প্রযুক্তির ব্যবহার করে রবিবার দিবাগত গভীর রাতে রাজশাহীর বোয়ালিয়া থানার অন্তর্গত বালিয়াপুকুর এলাকা থেকে আসামীদেরকে গ্রেফতার করা হয়। আজ সোমবার আসামীদেরকে নওগাঁ কোর্টে প্রেরন করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন আত্রাই উপজেলার বড় শিমলা গ্রামের মৃত ইনছের আলীর পুত্র মোঃ সুইট(৩৫) ও মোঃ শহিদ আলী(৩৮), মোঃ ভুট্ট’র পুত্র মোঃ দুলু(৩৫), মোঃ সুইট আলীর পুত্র মোঃ সোহাগ আলী(২০) এবং মোঃ শহিদ আলীর স্ত্রী মোছাঃ মাসুদা বিবি (৩৮)।

মামলা সূত্রে জানা যায়,আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বড়শিমলা গ্রামে নিকটতম প্রতিবেশীর সাথে পারিবারিক কলহের জের ধরে আসামীরা মমেনা বিবি(৫৬)কে প্রহার করে হত্যা করে।

মমেনা বিবির ছেলে মোঃ খলিল উদ্দিন প্রাং গত বছরের ২৯ অক্টোবর মোট আট জনকে আসামী করে আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

লেখক