ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে গরম পানি ঢেলে গৃহবধূর শরীর ঝলসে দিলেন স্বামী ও শ্বশুর 

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুরে  গরম পানি ঢেলে ১ গৃহবধূর শরীর ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে স্বামী শশুড় ও শাশুড়ীর বিরুদ্ধে।

এবিষয়ে সাদুল্লাপুর থানায় মিতু খাতুন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা যায় উপজেলার দামোদরপুর ইউনিয়নে দক্ষিণ জামুডাঙ্গা গ্রামের নিল মিয়ার ছেলে মোঃ বাবু মিয়া (২৮) এর সহিত ৪বছর পূর্বে বড় জামালপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে মিতু খাতুনের বিবাহ হয়।

বিবাহের পর থেকেই মিতু খাতুন জানতে পারেন তার স্বামী বাবু মিয়া তাস জুয়ায় আসক্ত। বিভিন্ন সময়ে এই খেলায় নিষেধ করা নিয়ে উভয়ের মাঝে দন্দ্বের সৃষ্টি হয়। এমনকি এনিয়ে স্বামী বাবু মিয়া তার স্ত্রী মিতু খাতুন কে অমানবিক অত্যাচার ও শারীরিক নির্যাতন করেছেন অনেকবার।

এরই একপর্যায়ে বিগত মাস দুয়েক আগে মিতু খাতুনকে বাবার বাড়ী থেকে টাকা ধার নিয়ে আসতে চাপ দেন শশুড় নিল মিয়া।

গত ২ ফেব্রুয়ারী ২০২৪ শুক্রবার সকাল ৮টার দিকে ধারকৃত টাকা নিয়ে স্বামীর সঙ্গে তর্কবিতর্ক সৃষ্টি হওয়ায় শশুড় শাশুড়ীর উস্কানিতে স্বামী মারধর করতে থাকে এরই একপর্যায়ে বাড়ীর উঠানে চুলার পাতিলে থাকা গরম পানি মিতুর শরীরে ঢেলে দেয় স্বামী এতে তার কোমড় থেকে দু পায়ের পাতা পর্যন্ত বিভিন্ন স্থানে ঝলসে যায়। তার আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে মিতুকে রক্ষা করার চেষ্টা করে। পরে খবর পেয়ে ভুক্তভোগীর পিতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিবরণ শুনে মেয়েকে বাড়ীতে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করান।

এখন পর্যন্ত ভুক্তভোগী মিতু খাতুন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যন্ত্রণায় কাতরাচ্ছেন।

ভুক্তভোগীর বাবা মিন্টু মিয়া দ্রুত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইন গত ব্যাবস্থা গ্রহণ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

লেখক