ব্রেকিং নিউজ সিরাজগঞ্জে কাদায় মধ্যপাড়া নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিততারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচিতে দেবরের পুরুষাঙ্গ কেটে দিল ভাবি

ওসীম শেখ সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের বেলকুচিতে হেলাল উদ্দিন (১৮) নামের এক তরুণের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার ভাবির বিরুদ্ধে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দিনগত গভীর রাতে বেলকুচি পৌরসভার চালা মধ্যপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

আহত হেলাল উদ্দিনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে বেলকুচি পৌরসভার কাউন্সিলর হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত হেলাল উদ্দিনের মা দেলোয়ারা বেগম বলেন, ‘মঙ্গলবার রাতে আমি বাড়িতে ছিলাম না। নাতি অসুস্থ থাকায় তাকে নিয়ে হাসপাতালে ছিলাম। বাড়িতে বড় ছেলের বউ আর আমার ছোট ছেলে ছিল। পরের দিন সকালে বাড়িতে গিয়ে শুনি বড় ছেলের বউ ব্লেড দিয়ে আমার ছোট ছেলের গোপনাঙ্গ কেটে দিয়েছে। পরে প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় তাকে সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনার পর বড় ছেলের বউ তার বাবার বাড়ি চলে গেছেন। ঘটনাটি নিজেদের মধ্যে হওয়ায় পারিবারিকভাবে সমাধান করবেন বলেও তিনি উল্লেখ করেন।

এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, বিষয়টি লোকমুখে শুনলেও কেউ অভিযোগ করেননি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান ।

লেখক