ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের যৌথ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

৯ ই ফেব্রুয়ারী শুক্রবার বিকেল ৪টায় সেগুনবাগিচায় স্বাধীনতা হলে দীর্ঘ চার ঘন্টার যৌথ সভার আয়োজন করে কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড আসাদুজ্জামান দূর্জয়ের সভাপতিত্বে যৌথ সভা পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাজী খাজা হোসেন।

এসময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মিসেস উর্মি জামান, সেলিম মাতুব্বর, বশির আহমেদ বাদল, জাহাঙ্গীর হোসেন খান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি মোঃ ইসমাইল হোসেন (বাবু), আরিফ হোসেন জামাল, কেন্দ্রীয়  কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড.আব্দুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক মহসিন মৃধা, সদস্য মোঃ ফরিদ আলী মোল্লা, ইন্জিনিয়ার পাপন হোসেন পাপলু,  ঢাকা মহানগর উত্তর এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, দক্ষিণ এর সিনিয়র সহ-সভাপতি হাজী সাবেদ মিয়া সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এর নেতৃবৃন্দ উপস্থিত ছিল।

আলোচনা সভা শেষে কেন্দ্রীয় সভাপতি এ্যাড আসাদুজ্জামান দূর্জয় দলকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।

লেখক