ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বগুড়ায় জেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

মোঃ ইসমাঈল হোসেন, বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০টায় বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন ফুটবল স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগীতা বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুহাম্মদ-আল মারুফ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পত্নী লাকী আক্তার।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, এনডিসি পলাশ চন্দ্র সরকার, ইউএনও বগুড়া সদর ফিরোজা পারভীন, ইউএনও দুপচাচিয়া জান্নাত আরা তিথি, ইউএনও শেরপুর সুমন জিহাদী, ইউএনও গাবতলী নুসরাত জাহান বন্যা, ইউএনও সারিয়াকান্দি তৌহিদুর রহমান, ইউএনও শিবগঞ্জ তহমিনা আক্তার, ইউএনও কাহালু, মেরিনা আফরোজ, ইউএনও সোনাতলা রাবেয়া আসফার সায়মা, ইউএনও আদমদিঘী রুমানা আফরোজ, ইউএনও ধুনট আশিক খান, ইউএনও শাজাহানপুর, তাহ্মিদা আক্তার, ইউএনও নন্দ্রীগ্রাম হুমায়ুন কবির, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা।

লেখক