ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী সদর উপজেলার তৃণমূল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীতে ১১ ই ফেব্রুয়ারী রবিবার সকালে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের নেতা-কর্মীদের নিয়ে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে “তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে এক মতবিনিময় সভা” করা হয়েছে।

সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নূর মোহাম্মদ ভূইয়া, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আসজাদ হোসেন আরজু, হাফিজুর রহমান, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল ইসলাম মন্ডল প্রমূখ।

সদর উপজেলা আওয়মীলীগের সভাপতি রমজান আলী খানের সভাপতিত্বে সভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকরা বক্তব্য রাখেন। এতে সম্ভাব্য প্রার্থী ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের এসএম নওয়াব আলী এবং ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি নাহিদুল ইসলাম রাজুর নাম ঘোষণা করেন।

লেখক