ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীতে রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। এতে বক্তব্য দেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, মহিলা পরিষদের সাবেক সভাপতি আইনজীবী দেবাহুতি চক্রবর্তী। সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মোরশেদা খাতুন। এসময় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সম্প্রতি গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রীজ এলাকায় ঘটে যাওয়া দূর্ঘটনার কারণ অনুসন্ধান করা, রাজবাড়ী শহরের হাসপাতাল সড়কসহ বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করা, বিভিন্ন ব্যানার-ফেস্টুন অপসারণ করা, বালিয়াকান্দি উপজেলায় ভোটকেন্দ্র পাহারা দেওয়ার সময় গ্রাম পুলিশ হত্যাকান্ডের রহস্য উদঘাটন, মাদকসহ নানা বিষয়ে আলোচনা করা হয়।

লেখক