ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ডুমুরিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

গাজী সোহেল আহমেদ, খুলনা প্রতিনিধিঃ

ডুমুরিয়া প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম। সাধারণ সম্পাদক শেখ মাহাতাব হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, নির্বাহী সদস্য ও সাবেক সভাপতি এম এ এরশাদ, সহ-সভাপতি আব্দুর রশীদ এলিন, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির খান ডালিম, ক্রীড়া সম্পাদক আব্দুর রশীদ বাচ্চু, দপ্তর সম্পাদক শেখ আব্দুল মজিদ, নির্বাহী সদস্য শেখ এনামুল বাসার টিটো, এস এম হাবিবুর রহমান, আশরাফুল আলম, গাজী আতিয়ার রহমান, মোক্তার হোসেন, আরিফুজ্জামান নয়ন, আক্তারুজ্জামান লিটন, জাহাঙ্গীর আলম মুকুল, এস কে বাপ্পি, গাজী সোহেল, ফরিদুল ইসলাম খান প্রমুখ। সভায় আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালনে নানা কর্মসূচী গ্রহন করা হয়। পূর্বের নির্বাহী কমিটির সভায় ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন গনমাধ্যমে কর্মরত ৮ সাংবাদিককে দেওয়া সদস্যপদ এবং
সাধারণ সভায় উপস্থিত সকলের আলোচনার ভিত্তিতে আরও ৩ সাংবাদিকসহ মোট ১১ জন সাংবাদিককে সর্বসম্মতিক্রমে সদস্যপদ প্রদান করা হয়। সভায় বার্ষিক আয়-ব্যয় উপস্থাপন করা হয়।

লেখক