ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কালীগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদের আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মাকসুদুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও, পৌর মেয়র এস.এম রবীন হোসেন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া, বক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতিকুর রহমান আখন্দ ফারুক, বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন আহমেদ, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খাইরুল আলম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম আলমগীর হোসেন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক