ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ী জেলা ছাত্র ইউনিয়নের ১৩তম সম্মেলন আগামী ২০ এপ্রিল

রাজবাড়ী প্রতিনিধিঃ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের ১৩তম সম্মেলন আগামী ২০ এপ্রিল রাজবাড়ী সরকারি কলেজের মুক্ত মঞ্চে ঘোষণা করা হয়েছে।

১৯ তারিখ বিকাল ৩ টায়, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের অডিটোরিয়ামে, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের এক কর্মীসভায়, জেলা ছাত্র ইউনিয়ন এর সহসাধারণ সম্পাদক উৎসব চক্রবর্তীর সঞ্চালনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সংগ্রামী সভাপতি কাওসার আহম্মেদ রিপন এই সম্মেলন ঘোষণা করেন।

এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সভাপতি কাওসার আহম্মেদ রিপন বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের লড়াই, ইতিহাসকে সামনে রেখে আমরা আমাদের ২০ এপ্রিলের ১৩ তম সম্মেলন সফল করবো।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সালমান রাহাত, জেলা ছাত্র ইউনিয়ন এর সভাপতি কাওসার আহম্মেদ রিপন, সহ সভাপতি শিশির বিন্দু, শহর কমিটির সভাপতি উৎসব চক্রবর্তী, সহ সভাপতি মনিকা মন্ডল, সহকারি সাধারণ সম্পাদক মেহেরান খান, ভাজন চালা আঞ্চলিক কমিটির আহ্বায়ক মাহির খান সহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, রাজবাড়ী জেলা সংসদ
দপ্তর সম্পাদক লাবিব মাহমুদ এ বিষয়ে প্রেস নোট দিয়েছেন।

লেখক