ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

খুলনা -ডুমুরিয়ায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

গাজী সোহেল আহমেদ, খুলনা জেলা প্রতিনিধিঃ

খুলনার ডুমুরিয়ায় একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

২১ফেব্রুয়ারি বুধবার খুলনার ডুমুরিয়া মহাবিদ্যালয়ের শহীদ বেদিতে রাত ১২ টা ১ মিনিটে খুলনা-৫ আসনের সংসদ সদস্য ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপির পক্ষে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ।

এরপর একে একে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ, ডুমুরিয়া থানা, খর্ণিয়া হাইওয়ে থানা, ডুমুরিয়া ফায়ার স্টেশন, পল্লী বিদ্যুৎ জোনাল অফিস ডুমুরিয়া।

একুশের প্রথম প্রভাত ফেরিতে পুষ্পস্তবক অর্পন করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা অর্পণ করেন ডুমুরিয়া প্রেসক্লাব, নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখা, বাংলাদেশ আওয়ামী লীগ ডুমুরিয়া উপজেলা, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন।

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরেই বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার মানুষ ডুমুরিয়া মহাবিদ্যালয়ের শহীদ মিনারে জড়ো হয়। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এ শহীদ মিনার।

লেখক