ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে মহিলা পরিষদের মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে সাম্পতিক সময়ে জেলায় নারী হত্যা, ধর্ষণ ও নারী নির্যাতন বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রেসক্লাবের সামনে মহিলা পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় ঘণ্টাব্যাপি এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদের সভাপতি ডাঃ পূর্ণিমা দত্ত। এতে বক্তব্য দেন সংগঠনের সাবেক সভাপতি লাইলী নাহার, নাগরিক সমাজের সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ফকীর শাহাদত হোসেন, সাংস্কৃতিক সংগঠন অরণীর সভাপতি মুনিরুল হক প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখাদাস। কর্মসূচিতে মহিলা পরিষদ ও সমমনা সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আমরা আজ কোথায় নিরাপদ। শহীদ মিনারের ফুল লুটের ভিডিও ধারণ করার কারণে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিকের ওপর হামলা হয়। বাড়িতে ঢুকে বৃদ্ধ নারীকে পিটিয়ে হত্যা করা হয়। ছোট শিশুকে ধর্ষণের শিকার হতে হয়। এসব ঘটনা ধারাবাহিক ভাবে সংঘটিত হচ্ছে। কারণ বিচারহীনতা ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া। আমাদের দাবি, এসব ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সাংস্কৃতিক কর্মকান্ড বিকশিত করতে হবে

লেখক