ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সাদুল্লাপুরে ৭ই মার্চ উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

৭ই মার্চ বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ ঘটিকায় সাদুল্লাপুর উপজেলা পরিষদে অবস্থিত বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ কাওছার হাবীব এঁর সভাপতিত্বে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ দিদারুল ইসলাম মাসুস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইসরাত জাহান স্মৃতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহকারী অধ্যাপক (অব:) মোঃ আব্দুল জলিল সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শহিদুল্লাহেল কবির ফারুক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী, প্রেসক্লাব সাদুল্লাপুর এর সভাপতি কে এম নেয়ামুল আহসান পামেল প্রমূখ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

লেখক