ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার আভিযানে ৫০০ (পাঁচশত) গ্রাম হেরোইনসহ ২ জন আটক

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

৫০০ (পাঁচশত) গ্রাম হেরোইনসহ ২ জন আটক করেছে, সিরাজগঞ্জ জেলা জেলা গোয়েন্দা (ডিবি) শাখা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জেলা গোয়েন্দা (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম, পিপিএম।
রবিবার (১০ মার্চ ২০২৪ইং) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম (বার), পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান করাকালে ১০ মার্চ ২০২৪ইং ৫.৫০ মিনিটের সময় সিরাজগঞ্জ থানাধীন ১০ নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর গ্রামস্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে কড্ডার মোড় হইতে সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ রফিকুল ইসলাম(৫৩), পিতা-মৃত আমির হোসেন, মাতা-মোসাঃ রহিমা ২। মোঃ মমিনুল ইসলাম(২৭), পিতা-মোঃ রফিকুল ইসলাম, মাতা-মোসাঃ শরিফা, উভয় গ্রাম-সাহাব্দিপুর, ইউপি-ভাটোপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী, এদের হেফাজত হইতে সর্বমোট ৫০০(পাঁচশত) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মোঃ রফিকুল ইসলাম(৫৩) ও মোঃ মমিনুল ইসলাম(২৭) এদের বিরুদ্ধে ০১টি করে মাদক মামলা আদালতে বিচারাধীন আছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।

লেখক