ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বগুড়ায় ৭৭৫ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক কারবারি আটক

মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:

বগুড়া সদর থানার মাদক বিরোধী অভিযানে আজ সোমবার নুনগোলা কুকুরুল মধ্যেপাড়া গ্রাম থেকে ৭৭৫ বোতল ফেন্সিডিলসহ
সুমা খাতুন (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।আটককৃত ওই নারী আব্দুল হামিদ এর মেয়ে বলে জানা যায়।বগুড়ার পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম এর সার্বিক দিক নির্দেশনায় ও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ পিপিএম এর সার্বিক তত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) আবু জাফর মোঃ সালেহ সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সোমবার দুপুর পৌনে একটার দিকে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের কুকরুল মধ্যপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে তাকে আসামীকে গ্রেফতার করা হয়। এ সময় ৫ টি সাদা প্লাষ্টিকের বস্তার মধ্যে থেকে ৭৭৫ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ আটক করা হয়। এ ব্যাপারে বগুড়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

লেখক