ব্রেকিং নিউজ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতপ্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নবীনগরে সরকারী জায়গা দখল মুক্ত করলেন,উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম

আবু হাসান আপন, নবীনগর উপজেলা প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার নারায়ণপুরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের সময় অভিযান চালিয়ে ২টি মার্কেট ও একটি দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে নারায়ণপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম জানান, নারায়ণপুরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণ করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তিনটি দোকানঘর উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।জায়গাটির মূল্য আনুমানিক সাড়ে তিন কোটি টাকা। পাশাপাশি আশপাশের সরকারি জায়গায় যাতে কেউ আর দোকান নির্মাণ না করে, সে ব্যাপারে সকলকে সতর্ক করা হয়েছে।

লেখক