ব্রেকিং নিউজ গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিতপ্রধানমন্ত্রী তারেক রহমানের মোকামতলার পথসভা সফল করার লক্ষ্যে কিচক ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিতমোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনাটঙ্গীতে জমি দখল বাদীর ওপর হামলার অভিযোগ আওয়ামী লীগ নেতা আসাদের বিরুদ্ধেনওগাঁর মামুনাবাদ খানকা শরীফে মকতুবাদ শরীফের মাসিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে ছায়াপথ সংগঠনের উদ্যোগে ইফতার ও সাহরি মাসজুড়ে বিতরণ

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

সিয়াম সাধনা ও বরকতময় মাস পবিত্র রমজান। এই মাসে ধর্মপ্রান মুসল্লীরা রোজা পালন ও দান সদকাহ্ করে আল্লাহর নৈকট্য লাভের আশা করেন।

প্রতি বছরের ন্যায় এ বছরে ও পবিত্র মাহে রমজান মাসের প্রথম রোজা থেকে নওগাঁর আত্রাই উপজেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন “ছায়াপথ”এর পক্ষ থেকে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন ও আশেপাশের গরীব দুঃখী ছিন্নমূল মানুষদের মাঝে ইফতার ও সাহরি বিতরণ করেন সংগঠনের সদস্যরা ।
এবং তারা এই কার্যক্রম আগামী ৩০ রোজা পর্যন্ত চলমান থাকবে বলে জানিয়েছেন।

ইফতার ও সাহরি বিতরণে উপস্থিত ছিলেন,ছায়াপথ সংগঠনের সমন্বয়ক মো.আমানুল্লাহ ফারুক বাচ্চু।

এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রভাষক মোয়াজ্জেম হোসেন মিঠু, আরিফুজ্জামান চঞ্চল রাকিব শুভ, রিমন মোর্শেদ সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

লেখক