ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পার্বতীপুর আদর্শ মহাবিদ্যালয়ে অধ্যক্ষ নিয়োগে পরীক্ষা অনুষ্ঠিত অধ্যক্ষ পদে নিয়োগ পাচ্ছেন আব্দুর রউফ সরদার

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আজ (০৬ এপ্রিল) শনিবার দিনাজপুর জেলার পার্বতীপুরের সুখ্যাতি সম্পন্ন আদর্শ ডিগ্রি মহাবিদ্যালয়ে (অনার্স সংযোজিত) অধ্যক্ষ নিয়োগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পাঁচ সদস্য বিশিষ্ট একটি নিয়োগ কমিটি এ পরীক্ষা গ্রহণ করে। পরীক্ষায় অংশ নেন ৬ জন অধ্যক্ষ পদপ্রার্থী। ভাইভা সহ ১০০ নম্বরের এই নিয়োগ পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন, আব্দুর রউফ সরদার। এ তথ্য নিশ্চিত করেছেন মহাবিদ্যালয়টির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ। জানা যায়, ঐ মহাবিদ্যালয়টিতে অবসরজনিত কারনে অধ্যক্ষের পদটি শূন্য হয়। এরপর যথাযথ বিধিমালার মধ্য দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নিয়োগ কমিটি গঠনের মাধ্যমে অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়। মহাবিদ্যালয়টির পরিচালনা কমিটির বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন। অধ্যক্ষ নিয়োগ সংক্রান্তে যে ৫ সদস্যের নিয়োগ কমিটি গঠন করা হয়েছিলো, সেখানে মহাবিদ্যালয়ের জিবি সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা খাতুন সহ অন্যান্যরা হলেন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিরাজুল ইসলাম, ডিজি প্রতিনিধি আবু বক্কর প্রামানিক, ডিসি প্রতিনিধি দীপঙ্কর বর্মণ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ। একই দিনে লিখিত ও ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণার পর পরীক্ষায় প্রথম স্থান অধিকারী আব্দুর রউফ সরদারের সাথে কথা হলে জানান, ‘একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় আমি ঐ কলেজের অধ্যক্ষের পদ অলংকৃত করতে সক্ষম হয়েছি। এ কারনে তিনি সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং নিয়োগ কমিটিকে সাধুবাদ জানান। পার্বতীপুরের অভিজ্ঞ ও সচেতন মহল একটি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়াকে অভিনন্দন জানিয়েছেন।

লেখক