ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৭ এপ্রিল ২০২৪, ২৭ রমজান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ঈদ উপহার পেলেন পঙ্গু যুবদল নেতা খালেদ

মোঃ জামাল উদ্দিন (সিলেট)ঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ উপহার পেয়েছেন নির্যাতিত ও ক্ষতিগ্রস্থ পঙ্গু জকিগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোঃ খালীদুর রহমান খালেদ।

রবিবার (৭ এপ্রিল) রাতে নগরীর জিন্দাবাজারে এ ঈদ শুভেচ্ছা ও উপহার পৌঁছে দেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক, সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ সহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ।

লেখক