ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

আত্রাইয়ে এলপি গ্যাসের সিন্ডিকেটের কারনে গ্রাহকরা হয়রানীর শিকার হচ্ছে

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে এলপি গ্যাসের সিন্ডিকেটের কারনে গ্রাহকরা হয়রানীর শিকার হচ্ছে। গ্রাহকদের উচ্চ মূল্য দিয়ে বসুন্ধরা এলপি গ্যাস কিনতে হচ্ছে।
জানা যায়, এ উপজেলায় বসুন্ধরা এলপি (জ্বালানী) গ্যাসের কোন ডিলার নেই। রাণীনগর উপজেলার ডিলারের কাছ থেকে এ গ্যাস কিনে আত্রাইয়ের ব্যবসায়ীরা বিক্রি করে থাকেন। বসুন্ধরা এলপি গ্যাসের চাহিদা বৃদ্ধির সাথে সাথে ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি করে গ্রাহকদের কাছ থেকে উচ্চ মূল্য হাতিয়ে নিচ্ছে। সরকার কর্তৃক নির্ধারিত মূল্য ১ হাজার ৪৪২ টাকা হলেও এ গ্যাসের প্রতি সিলিন্ডার গ্রাহকের কাছে বিক্রি করা হচ্ছে ১ হাজার ৭৫০ টাকা করে। স্থানীয় ব্যবসায়ী ছাইফুল ইসলাম বলেন, সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য দিয়ে এ গ্যাস ক্রয় করছি। সিন্ডিকেটের কারনে সরকারী মূল্যে আমরা গ্যাস পাচ্ছি না। তাই আমাদেরকে অধিক মূল্যে বিক্রি করতে হচ্ছে। বসুন্ধরা এলপি গ্যাসের স্থানীয় (রাণীনগর উপজেলা) ডিলার জহুরুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্যাসের সংকট থাকায় আমাদের কাছে ঠিকমত সরবরাহ হচ্ছে না বিধায় বাজারে কিছুটা মূল্য বৃদ্ধি হয়েছে। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, এ ব্যাপারে আমাকে কেউ জানায়নি। তবে বিষয়টি দেখবো।

লেখক