ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ী সদর উপজেলার বড় লক্ষ্মীপুর কলি বড়বাজার এলাকার রেলওয়ের ব্রীজের নিচ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রাজবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার সকালে স্থানীয়রা ব্রীজের নিচে মৃত অবস্থায় বৃদ্ধ লোকটিকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইফতেখারুল আলম প্রধান বলেন, অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। বৃদ্ধের পরিচয় সনাক্তে পুলিশ কাজ করছে।

লেখক