ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

১৯০ বোতল ফেন্সিডিলসহ ০৩ জন গ্রেফতার, বাস জব্দ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

আজ সকাল ০৬.২০ মিনিটের সময় সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধীন বঙ্গবন্ধু সেতু ফুড কর্ণার দোকানের সামনে থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ ০৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর আভিযানিক দল। এছাড়াও ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত ০১টি বাস এবং তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৩টি মোবাইল ফোন এবং নগদ ৭,৩০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ ফারুক (৪৭), পিতা-মৃত সালাম সিকদার, গ্রাম-নিমাইগাসারি, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মোঃ মারুফ ওরফে মারিফ মন্ডল (৩২), পিতা-মোঃ ছফের মন্ডল, গ্রাম-বৈদ্যনাথপুর মন্ডলপাড়া, থানা-লালপুর, জেলা-নাটোর ও ৩। শ্রী সনজিত বৈরাগী (২৪), পিতা-শ্রী শ্যামল বৈরাগী, গ্রাম-মধুরমোড় ডাকবাংলা পাড়া, থানা-কুড়িগ্রাম সদর, জেলা-কুড়িগ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিগণ দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে বাসযোগে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

লেখক