ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পার্বতীপুরে কৃষক লীগের ৫২-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি-ঃ

আনন্দঘন পরিবেশে পার্বতীপুরে কৃষক লীগের ৫২-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ শুক্রবার (১৯ এপ্রিল) শহরের নতুনবাজার দলীয় কার্যালয়ে উপজেলা কৃষক লীগের আয়োজনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষকলীগের সভাপতি শামসুজ্জোহা শেখের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আমিরুল মোমেনিন (মোমিন), মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নাসরিন সুলতানা, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম প্রামানিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের কৃষক লীগের নেতা-কর্মীরা।
এর আগে দলীয় কার্যালয়ে উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষক লীগ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
আলোচনা সভাশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকল নেতাকর্মী।

লেখক