ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সাদুল্লাপুর রসুলপুরে এলাকাবাসীর নিজ অর্থায়নে দেড় কিঃমিঃ রাস্তার কাজের উদ্বোধন

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে নিজের রাস্তা নিজে গড়ি চলার পথকে সহজ করি প্রতিপাদ্যকে সামনে রেখে এলাকাবাসীর নিজ অর্থায়নে রসুলপুর বাজার থেকে করিমের মোড় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার হেয়ারিং কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১৯ এপ্রিল শুক্রবার বিকেলে রসুলপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর আয়োজনে আলোচনা সভায় এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাসনাত রেজা শাহানুর নান্নু মিয়া, মোঃ মোনারুল ইসলাম, মোঃ সৈয়ব আলী সৈয়ব, মোঃ জিল্লুর রহমান হিমু, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ আজাদ হোসেন সাজু, মোঃ লুৎফর রহমান, মোঃ নাইমুর ইসলাম নিশাদ, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আলমগীর হোসেন প্রমূখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও রসুলপুরে উন্নয়নে কোনো ছোঁয়া লাগেনি। গুরুত্বর অসুস্থ হলে এই রাস্তা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া অত্যন্ত দুষ্কর  এছাড়াও বর্ষা মৌসুমে এই রাস্তা গুলো এমন বেহাল দশায় পরিনত হয় যে পায়ে হেটে চলাচল করাও সম্ভব হয় না। এজন্য  আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়েছি আমরা নিজেদের অর্থায়নে রসুলপুর বাজার থেকে করিমের মোড় পর্যন্ত দের কিলোমিটার রাস্তার হেয়ারিং কাজ সম্পূর্ণ করবো।

আলোচনা শেষে এলাকাবাসী রসুলপুর বাজার থেকে করিমের মোড় পর্যন্ত দেড় কিলোমিটার রাস্তার হেয়ারিং কাজের উদ্বোধন করেন।

লেখক