ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজবাড়ীতে আইসক্রিমে নিষিদ্ধ দ্রব্য মেশানোয় জরিমানা 

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর সদর উপজেলায় বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ১২হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার (৫মে) বিকেলে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান চালনা হয়। দুপুর পৌনে ২ টা হতে বিকেল পৌনে ৫ টা পর্যন্ত এই অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. সেলিম উদ্দিন, জেলা পুলিশ লাইন্সের উপপরিদর্শক (এএসআই) মো. নুরুল ইসলাম ও জেলা চেম্বার্স অব্ কমার্স ইন্ডাস্ট্রি।
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও কল্যাণপুর বাজার এলাকায় বিভিন্ন নিত্য পণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইসক্রিমে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণের অপরাধে গোয়ালন্দ মোড় জমজম আইসক্রিম কারখানাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান জরিমানার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানে একটি  প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার  টাকা জরিমানা করা হয়। এছাড়া সরকারি বিধিবিধান মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।

লেখক