ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁর মান্দায় বজ্রপাতে ধানকাটা এক শ্রমিকের মৃত্যু

মোঃ ফিরোজ আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় বজ্রপাতে ধানকাটা এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নে আজ বৃহস্পতিবার ৯ মে২০২৪ বেলা ১২টার দিকে চকনারায়ণ গ্রামের বাবুল হোসেন (৩৫) নামে বজ্রপাতে এক ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বাবুল হোসেন তিনি চকনারায়ণ গ্রামের দেলবর রহমানের ছেলে বলে জানা যায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল থেকে কালিনগর বিলের মাঠে ধানকাটার কাজ করছিলেন বাবুল হোসেন,বেলা ১২টার দিকে পশ্চিম আকাশ কালো মেঘে ঢেকে যায়। হঠাৎ বজ্রপাত বাবুল হোসেন মাঠেই মাটিতে লুটিয়ে পড়েযান।স্থানীয়রা তাঁহাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকরা বাবুল হোসেন কে মৃত ঘোষনা করেন।
মান্দা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বলেন, হাসপাতালে নেওয়ার আগেই বাবুল হোসেন ধামকাটা শ্রমিক এর মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মোজাম্মেল হক কাজী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লেখক