ব্রেকিং নিউজ তারেক রহমানের ৫ ডিসেম্বরের আগমন উপলক্ষে ময়দানহাটা ও স্বর্ণগ্রামে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নারুয়ায় উঠান বৈঠকরাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনকালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ইয়াক-১৩০) বিধ্বস্ত

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ইয়াক-১৩০) বিধ্বস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ মে)২৪ খ্রিঃ সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে একজন পাইলটের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিমানে থাকা দুই পাইলট প্যারাসুট দিয়ে জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন,
পরে স্থানীয় জনগণ ও জেলেরা অক্ষত অবস্থায় তাদেরকে উদ্ধার করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে পড়ে।
পরে বিমানের দুজন পাইলটকে উদ্ধার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরে এটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
একপর্যায়ে বিমানটিতে আগুন ধরে যায়। এসময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। বিমানটি কর্ণফুলী নদীতে বিধ্বস্ত হয়।

 

লেখক