রাজবাড়ী প্রতিনিধিঃ
‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, অর্থনৈতিক শক্তি নার্সিং-সেবার ভিত্তি, এই প্রতিপাদ্যকে ধারণ করে আন্তর্জাাতিক নার্সেস দিবস এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেল এর ২০৪ তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
রবিবার (১২মে) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউট কার্যালয়ে নার্সিং ইনস্টিটিউট ও জেলা সদর হাসপাতালের উদ্যোগে আলোচনা সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আন্তর্জাতিক নার্সেস দিবসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর আরতী রানী শীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর হাসপাতালের তত্বাবধায়ক শেখ মোহাম্মদ আব্দুল হান্নান, ডাঃ তানজিলা রিমপা, সদর হাসপাতালের নার্সিং সুপারভাইজার ইনচার্জ আখী তাঁরা, আব্দুল্লাহ আল মামুন, জেলা পাবলিক হেলথ-এর সহকারী নার্স সেলিনা আক্তার সহ নার্সিং ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীরা।
আলোচনা সভা শেষে নার্সিং ইনস্টিটিউট থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতালের প্রধান ফলক প্রদক্ষিণ করে আবার একই স্থানে ফিরে শেষ হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।