ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ জেলার তাড়াশ হতে ২১৬ কেজি গাঁজাসহ ২ জন গ্রেফতার, ১টি কাভার্ড ভ্যান জব্দ

ওয়াসিম শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা হতে ২১৬ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার ও ১টি কাভার্ড ভ্যান জব্দ করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর আভিযানিক দল।
আজ শুক্রবার (১৭ মে ২০২৪ ইং) র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাভার্ড ভ্যানযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে সেই তথ্য ভিত্তিতে ভোর ৫:৪৫ মিনিটের সময় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন চর হামকুড়িয়া এলাকায় একটি কাভার্ড ভ্যান, রেজিষ্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১২-৫৩২৯ হতে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, এছাড়াও মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, ০২টি সিম কার্ড, নগদ ৬০০ টাকা এবং ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে আসামি মোঃ আল আমিন (২২), দেবীদ্বার থানার রাজাকার গ্রামের নুরু মিয়া ছেলে ও মোঃ এরশাদ ওরফে হৃদয় (২৭) বাঙ্গরা বাজার থানার রাজা চাবিতলা গ্রামের মোঃ ইসমত আলী ওরফে ইম্মত আলী ছেলে, উভয় আসামির জেলা-কুমিল্লা।

প্রাথমিকভাবে গ্রেফতারকৃত দুইজনের প্রত্যেকের বিরুদ্ধ ২টি করে মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

লেখক