ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

মো. নাহিদুল ইসলাম ফাহিম :

সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক হেলিকপ্টার দূর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ও তার সহযাত্রী অন্যান্যদের মৃত্যুতে (২৩ মে) বৃহস্পতিবার রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপন সুত্রে জানা যায়, গত ১৯ মে, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে জোলফা এলাকার কাছে হেলিকপ্টার দূর্ঘটনায় ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি ও অন্যান্যদের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এ শোক পালন করা হবে।

এ উপলক্ষে আগামী ২৩ মে, ২০২৪ তারিখ বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশের মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একই দিনে নিহতদের আত্মার শান্তি কামনার জন্য বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

 

লেখক