ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে রাঙ্গামাটিতে পার্বত্যাঞ্চলের সর্ববৃহৎ জশনে জুলুছে হাজারো মুসল্লির ঢল

এম এস শ্রাবণ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

শুক্রবার (১৩সেপ্টেম্বর)২০২৪ ইংঃ।বাদে জুম্মা
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাঙ্গামাটিতে তিন পার্বত্য জেলার সর্ববৃহৎ জশনে জুলুছ রাঙ্গামাটি শহরে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে জশনে জুলুছের আয়োজন করেছে গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখা।

শুক্রবার জুমার নামাজের পর বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে শহরের রিজার্ভ বাজার জামে মসজিদ থেকে বর্ণাঢ্য জশনে জুলুছ শুরু হয়ে -প্রেসক্লাব, দোয়েল চত্বর,ফিসারী বাঁধ,পৌরসভা,কাঁঠালতলী হয়ে বনরূপা জামে মসজিদে সামনে গিয়ে সমাপ্ত হয়।
বর্ণাঢ্য জশনে জুলুছ নানা রঙ-বেরঙের ব্যানার ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে জেলা ও প্রত্যন্ত উপজেলা থেকে শত শত মুসল্লী জুলুছে যোগদান করেন। জশনে জুলুছে নেতৃত্ব দেন চট্টগ্রামস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ আলহাজ মাওলানা আবদুল আলিম রেজভী।

লেখক